খুলনা জেলার ডিবি পুলিশের অভিযানে একটি অত্যাধুনিক ওয়ান শুটারগান, এক রাউন্ড পিস্তলের গুলি, ১৫০ সিসি এ্যাপাসি মোটর সাইকেল সহ অস্ত্রধারী মোঃ রেজাউল ইসলাম ওরফে রেজা শেখ (৩৮) নামে একজন গ্রেফতার হয়েছে ১৩ ফেব্রুয়ারী বুধবার।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া, এসআই(নিঃ) মোঃ লুৎফর রহমান, সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনার অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানাধীন বটিয়াঘাটা ষোলগাতী ব্রিজের সন্নিকটে বটিয়াঘাটা টু সাচিবুনিয়া রোডে চেকপোস্ট ডিউটি করাকালে মোঃ রেজাউল ইসলাম ওরফে রেজা শেখ, পিতা- মোঃ সুলতান শেখ, সাং-চরকৃঞ্চ নগর, থানা- লবনচরা, কেএমপি-খুলনাকে গ্রেফতার করে।
ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানায় এলাকার লোকজনকে ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কার্যক্রম ও ব্যবসা পরিচালনার সুবিধার্থে উক্ত অস্ত্র ও গুলি সংগ্রহ করেছে। উক্ত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারী ভাড়াটিয়া খুনী। ২০০২ সালের ১৯সেপ্টেমবর শাহিন হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত হয়ে বর্তমানে জামিনে আছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি ও মাদক আইনে ৭টি মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই/ মোঃ লুৎফর রহমান বাদী হয়ে বটিয়াঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।








Visit Today : 707
Who's Online : 9
সর্বশেষ মন্তব্যসমূহ