ভারতীয় ১৯৮ বোতল ফেন্সিডিলসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাহিনীর সদস্যগণ।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধীনস্থ পুটখালী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ গরুর খাটালের পাশে টাওয়ারের নীচে ২০ জানুয়ারি আনুমানিক রাত সাড়ে ৯ টায় তিনজনের একটি চোরাকারবারী দলের দেখা পেয়ে তাদের পিছু ধাওয়া করে। বিজিবি টহল দলের তাড়ায় চোরাচালানী দল পালানোর চেষ্টাকালে বিজিবি সদস্যগণ মোঃ রুবেল হোসেন (২৩), পিতা- মোঃ দুরুদ সরদার, গ্রাম-পুটখালী (জেলেপাড়া)কে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয় এবং অন্যরা পালিয়ে যায়। আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।








Visit Today : 688
Who's Online : 12
সর্বশেষ মন্তব্যসমূহ