রূপসা ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে ভিডিও কনফারেন্সিং’র মাধ্যমে রূপসা, খুলনা ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন।

একই সাথে তিনি ভোলা ২২৫ মেগাওয়াট, চাঁদপুর ২০০ মেগাওয়াট, আশুগঞ্জ ১৫০ মেগাওয়াট ও  জুলদা, চট্টগ্রাম ১০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ কেন্দ্র  এবং সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎ সরবরাহসহ ৯টি গ্রিড উপকেন্দ্র ও ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম এর উদ্বোধন করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খানিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনা জেলা প্রশাসন সম্মেলনকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, ওরিয়ন গ্রুপের পরিচালক আবদুহু রুহুল্লাহ, মেজর জেনারেল (অব:) সালাহউদ্দিন মিয়াজিসহ সরকারি দপ্তরের কর্মচারী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং’র মাধ্যমে অপরপ্রান্তে থাকা সিরাজগঞ্জ, ভোলা, কক্সবাজার, রাঙ্গামাটি ও রাজবাড়ী জেলা এবং সন্দ্বীপ উপজেলার অনুষ্ঠানস্থলে উপস্থিত সুবিধাভোগিদের সথে মতবিনিময় করেন।

উল্লেখ্য ওরিয়ন গ্রুপের অংগ প্রতিষ্ঠান ওরিয়ন পাওয়ার রূপসা লিমিটেড রূপসা,খুলনা ১০৫ মেগাওয়াট বিুদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *