শুরু হয়ে গেছে তোষামোদী

নির্দেশনা অমান্য করে সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি-কে শুভেচ্ছা জ্ঞাপনের নামে প্যানাসাইন পোষ্টার লাগানোর মাধ্যমে শুরু হয়ে গেছে তোষামোদী।

এ ধরনের একটি তোষামোদী প্যানাসাইন বোর্ড খুলনা সার্কিট হাউস সংলগ্ন ভিক্টোরিয়া স্কুলের সামনে লাগিয়েছেন ছাত্রলীগ’র সদস্য দাবিদার কাজী তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি, অভিযোগ এলাকাবাসীর।

উল্লেখ্য, নতুন ইংরেজী বছরের শুরুতে সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি’র পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তি প্রদান করা হয়। সেখানে তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন, “শুভ নববর্ষ। সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমাকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করার জন্য দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও খুলনা-২ আসনের সকল ভোটারকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। একই সাথে সকলের অবগতির জন্য জানচ্ছি যে, আমার লিখিত পূর্বানুমতি ছাড়া কেউ কোন অবস্থাতেই বিলবোর্ড, পোস্টার, প্যানা/ব্যানার, লিফলেট, দেয়াল লিখন, পত্রপত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ায় দেওয়া বিজ্ঞাপন, ক্যালেন্ডার বা অন্য কোন কিছুতে আমার ছবি বা নাম ব্যবহার করতে পারবেন না। করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবার মঙ্গল কামনা করছি।”

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *