খুলনা-২ আসনের নব-নির্বাচিত এমপি সেখ সালাহউদ্দিন জুয়েল সকলের দৃষ্টি আকর্ষণ করে সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “শুভ নববর্ষ। সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমাকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করার জন্য দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও খুলনা-২ আসনের সকল ভোটারকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
একই সাথে সকলের অবগতির জন্য জানচ্ছি যে, আমার লিখিত পূর্বানুমতি ছাড়া কেউ কোন অবস্থাতেই বিলবোর্ড, পোস্টার, প্যানা/ব্যানার, লিফলেট, দেয়াল লিখন, পত্র-পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রদান, ক্যালেন্ডার বা অন্য কোন কিছুতে আমার ছবি বা নাম ব্যবহার করতে পারবেন না। করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবার মঙ্গল কামনা করছি।”








Visit Today : 905
Who's Online : 10
সর্বশেষ মন্তব্যসমূহ