বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৬৪টি জেলায় স্বল্পদৈর্ঘ্য যাত্রাপালা নির্মাণ কর্মসূচির আওতায় জেলা শিল্পকলা একাডেমি, খুলনার তত্ত্বাবধানে সুকান্ত সরকার রচিত ‘মাটি আমার মা’ যাত্রাপালাটি আজ ২১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনা শহীদ হাদিস পার্কে মঞ্চায়িত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। যাত্রাশিল্পের ইতিহাস ও ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৬৪টি জেলায় একটি করে নতুন স্বল্পদৈর্ঘ্য দেশীয় যাত্রাপালা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এখানে সকলে আমন্ত্রিত।







Visit Today : 182
Who's Online : 8
সর্বশেষ মন্তব্যসমূহ