২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস

আগামী ২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হবে। দিবসটি পালন উপলক্ষে খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করবে।

ওই দিন সকাল আটটায় শহীদ হাদিস পার্ক থেকে খুলনা সার্কিট হাউজ পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি বের হবে এবং পরে সার্কিট হাউজের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *