খুলনায় আজ (রবিবার) মোট দুই হাজার সাতশত ১১ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন।
এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় চারশত ৫৯ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার দুইশত ৫২ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ তিনশত ৯৭ জন, বটিয়াঘাটায় তিনশত ১০ জন, দিঘলিয়া একশত ৪০ জন, ডুমুরিয়া আটশত ২০ জন, ফুলতলা ৬০ জন, কয়রা একশত ৯৪ জন, পাইকগাছা দুইশত ৫০ জন, রূপসা ৩৮ জন এবং তেরখাদায় ৪৩ জন টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার তিনশত ৮২ এবং মহিলা এক হাজার তিনশত ২৯ জন।
এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৪৪ হাজার ১৬ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৮৬ হাজার সাতশত ৪১ এবং মহিলা ৫৭ হাজার দুইশত ৭৫ জন।









Visit Today : 217
Who's Online : 7
সর্বশেষ মন্তব্যসমূহ