খুলনায় দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে জুবায়ের হোসেন প্রিয় নামে (১৬) এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর বৈকালী আদদ্বীন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিয় নগরীর ছোট বয়রা এলাকার জাকির হোসেনের ছেলে। সে খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুর ২টার দিকে জুবায়ের হোসেন প্রিয় কয়েকজন বন্ধু মিলে খেলা করছিল। হঠাৎ সে দৌড় দিলে খুলনা -যশোর সড়কের দৌলতপুরগামী একটি সিএনজির সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় ফুলতলা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন বাসটি ভাঙচুর করে।
খালিশপুর থানার অফিসার ইন-চার্য (ওসি) মুনির উল গিয়াস বলেন, নিহত কলেজ ছাত্র জুবায়ের হোসেন প্রিয়ের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ইমাম হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি। তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








Visit Today : 676
Who's Online : 4
সর্বশেষ মন্তব্যসমূহ