খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়

খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৯ম সভা আজ বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মো: ফিরোজ শাহ্। ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক)(২) মোতাবেক স্থানীয় সরকার বিভাগ কর্তৃক এ কমিটি গঠন করা হয়।

সভায় ‘বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় গ্যারেজ নির্মাণের লক্ষ্যে বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর মৌজায় নদী তীরবর্তী ০.৯০ একর জমি অধিগ্রহণ, রূপসা মহাশ্মশানে মোরনার্স ওয়েটিং হল নির্মাণের লক্ষ্যে বিদ্যমান পুরাতন ভবন অপসারণ, ওয়ার্ড অফিসের অফিস সহায়কদের অফিস ড্রেস ও শীতকালীন গরম পোশাক এবং নিরাপত্তা প্রহরীদের শীতকালীন গরম পোশাক সরবরাহ, কেসিসি’র বিভিন্ন শাখার আবেদন ফরমের মূল্য পুন:নির্ধারণ, ৩১টি ওয়ার্ড অফিসসহ নগর ভবন ও খালিশপুর শাখা অফিসে সিটিজেন চার্টার স্থাপনের বিষয়ে একক ডিজাইন নির্ধারণ, চরের হাট রোডে বিদ্যমান কেসিসি’র মালিকানাধীন জমিতে ১৩নং ওয়ার্ড অফিস নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষকদের বেতন কাঠামো নির্ধারণে বাজেট কাম একাউন্টস অফিসারের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহানসহ কেএমপি, খুলনা ওয়াসা, কেডিএ, এলজিইডি, স্বাস্থ্য বিভাগ, ওজোপাডিকো, বিটিসিএল, বন বিভাগ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, পরিবেশ অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের প্রতিনিধিসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *