স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী -২০১৬ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে অফিস প্রাঙ্গনে ১৪ আগস্ট বিকেল তিনটায় চিত্রাংকন ও চারটায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে চারটায় প্রদর্শীত হবে বঙ্গবন্ধুর ওপর ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রামাণ্য চিত্র ।
চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় তিনটি বিভাগে যথাক্রমে- ‘ক’ বিভাগে ২য় শ্রেণি পর্যন্ত, ‘খ’ বিভাগে ৩য় থেকে ৫ম এবং ‘গ’ বিভাগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। চিত্রাংকন প্রতিযোগিতায় সকল বিভাগের বিষয় ‘ বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। আর্টপেপার কর্র্তৃপক্ষ সরবরাহ করবে তবে অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগিদের সাথে আনতে হবে। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় কবিতার নাম হচ্ছে ‘ক’ গ্রুপের ‘মুজিব’, ‘খ’ গ্রুপের ‘মুজিব ফিরে আসে’ এবং ‘গ’ গ্রুপের ‘মুছে ফ্যালো মিছে অশ্রু তোমার’।
এ ছাড়াও ওই দিন একই স্থানে বিকেল তিনটা থেকে ৬টা পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থের প্রদর্শনী ও বিক্রয় করা হবে।








Visit Today : 2258
Who's Online : 11
সর্বশেষ মন্তব্যসমূহ