সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন(টোয়াস) এর যৌথ আয়োজনে ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত নিরাপদ সুন্দরবন ভ্রমনে ট্যুর গাইডদের করণীয় বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আকতারুজ জামান খান কবির, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী, টোয়াবের প্রেসিডেন্ট তৌফিক উদ্দিন, টোয়াবের প্রাক্তন প্রেসিডেন্ট হাসান মুনসুর এবং টোয়াসের প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ ফারুক ।
কর্মশালায় গাইডদের সুন্দরবনের ইতিহাস, ভৌগলিক অবস্থান ও জীববৈচিত্র, গাইডিং এর উপর উপস্থাপনা, প্রাথমিক চিকিৎসা, অগ্নি নির্বাপক ব্যবস্থা, নিরাপদ সুন্দরবন ভ্রমণ, সফলতম গাইডের অভিজ্ঞতা, জরুরি অবস্থায় করণীয়, কম্যিউনিটি বেসড ইকো-ট্যুরিজম, নিরাপদ খাদ্য পরিবেশনা ও সুন্দরবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজির সহকারী অধ্যাপক রাকিবুল হাসান, ইন্ডাস্ট্রি স্কিল স্পেশালিষ্ট ড. রুবিনা খন্দকার, রূপান্তর ইকো-ট্যুরিজম লি: এর এম. নাজমুল আজম ডেভিড, পাগমার্ক ট্যুরস এন্ড ট্রাভেলস এর নজরুল ইসলাম বাচ্চু, খুলনা ফায়ার সার্ভিস’র জনাব জাকির হোসেন, দি বেঙ্গল ট্যুরস লিঃ এর শাহ জামান খান পপুল, এক্সপ্লোর ট্যুরিজম কর্পোরেশনর ডা. মোস্তফা কামাল, টোয়াব’র সাবেক সহ-সভাপতি মাসুদ হোসেন এবং দি রয়্যাল ট্যুর’র মিস ফাহরিন।
প্রশিক্ষণ শেষে সকল গাইডকে সনদপত্র ও পরিচয়পত্র প্রদান করা হয়।







Visit Today : 375
Who's Online : 5
সর্বশেষ মন্তব্যসমূহ