খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।
সভার শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক জয়িতা ফাউন্ডেশন বিষয়ে সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন। এর জন্য একটি ভবন নির্মাণের বিষয়ে আলোচনা হয়। এসময় প্রতিমন্ত্রী বলেন, নারীদের সকল কাজে সম্পৃক্ত করতে হবে। তৃণমূল পর্যায়ে নারীদের বিভিন্ন কাজে সংশি¬ষ্ট করে ক্ষমতায়ন করতে হবে। ১৮ বছরের নিচে কোন মেয়েকে বিয়ে দেয়া যাবে না। এ বিষয়ে আইন হয়েছে এবং সরকার কঠোর অবস্থানে আছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
ভিডিও কনফারেন্সের পর সমন্বয় সভায় সভাপতি মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী স্ব-স্ব দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদ করণ, জেলা ইনোভেশন কার্যক্রম জোরদার করা এবং জেলা ও উপজেলার সকল দপ্তরের নামে ফেসবুক খুলতে অফিসারদের অনুরোধ জানান। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কয়রা ও পাইকগাছা উপজেলা সরকারি হাসপাতালে ডাক্তার সল্পতা থাকায় এসকল উপজেলাতে দ্রুত ডাক্তার পদায়নে জন্য সভাপতি স্বাস্থ্য বিভাগকে অনুরোধ জানান। প্রত্যেক উপজেলা সরকারি হাসপাতালে সেবার সুবিধার্থে উপজেলা পরিষদের মাধ্যমে এ্যাম্বুলেন্স রাখার বিষয় বিবেচনার জন্য তিনি সংশি¬ষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় ওজোপাডিকো প্রতিনিধি বলেন, ইতোমধ্যে বিভিন্ন জায়গাতে প্রিপেইড মিটার চালু হয়েছে। এতে সাশ্রয়ী মূল্যে সবাই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। সবাইকে প্রিপেইড মিটারের আওতায় আনতে ব্যাপক প্রচারণা দরকার। তবে প্রিপেইড কার্ড সহজলভ্য করতে তাকে সভায় অনুরোধ জানানো হয়। নগরীর জেলা প্রাণীসম্পদ অফিসের সামনের ঝুঁকিপূর্ণ তিনটি স্থাপনায় প্রাণহানির আশংকায় দ্রুত অপসারণের সিদ্ধান্ত হয়। কর বিভাগের প্রতিনিধি জানান, খুলনাতে চলতি অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৫০ হাজারের অধিক ঞওঘ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে যা সারাদেশের মধ্যে সর্বাধিক।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ইদানিংকালে কিছু দু®কৃতিকারী ফেসবুক হ্যাক করে নীরিহ মানুষকে বব্লাকমেইল করছে। এদের নিরব চাঁদাবাজি থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে তিনি বলেন, পুলিশের নফঢ়ড়ষরপবংবৎাবষরহব নামে একটি অ্যাপস রয়েছে। এখানে অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নিবে। তাছাড়া ই-মেইলেও পুলিশ সুপারকে অভিযোগ জানানো যায়। ন্যাশনাল হেলপ ডেস্ক ৯৯৯ নম্বরে সারাদিন যে কোন সময় পুলিশকে তথ্য জানানো যাবে। বর্তমানে পুলিশ বিভাগ ডিজিটাল পদ্ধতিতে সকল অপরাধের তদন্ত সম্পন্ন
করে থাকে। সুতরাং যে কোন অপরাধ কিংবা দু®কৃতিকারীদের বিষয়ে সাধারণ মানুষ সহজেই তথ্য জানাতে পারে।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার, কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।








Visit Today : 384
Who's Online : 8
সর্বশেষ মন্তব্যসমূহ