খুলনা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ দাকোপ উপজেলার চালনা কেসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এই মহিলা সমাবেশের আয়োজন করা হয়।
মহিলা সমাবেশে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনসহ মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শেখ হাসিনা’র বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ মেহেদী হাসান, দাপোক উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুরাইয়া সিদ্দিকা এবং ফিডিং প্রজেক্টের ফিল্ড মনিটর অফিসার শিরিনা খাতুন।
উল্লেখ্য, খুলনা জেলা তথ্য অফিস এই প্রকল্পের আওতায় গ্রামঞ্চলে সিনেমা শো এবং সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করছে।







Visit Today : 1134
Who's Online : 16
সর্বশেষ মন্তব্যসমূহ