জনগুরুত্বপূর্ণ ব্রীজের দাবীতে গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় সরকারের প্রধান প্রকৌশলী রবরাবর স্মারক লিপি

জনগুরুত্বপূর্ণ ব্রীজের দাবীতে গ্রামবাসীর উদ্যোগে বুধবার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী রবরাবর স্মারক লিপি প্রদান করেছেন সুরখালী ইউপির বারোভুইয়া গ্রামবাসী।

স্মারক লিপিতে দাবি করা হয় যে, স্বাধীনতার পর থেকে এপর্যন্ত জনবহুল বারোভুইয়া গ্রামের ঝপঝপিয়া মরা নদীর উপর স্থায়ী ব্রীজ নির্মাণ করা হয়নি। এই স্থানে পাঁচটি গ্রামবাসীর চলাচলের মুল পথ এটি। এখানে একটি স্থায়ী ব্রীজ নির্মাণ করা হলে জনগনের ব্যাপক উপকার হবে।

এলাকাবাসী জানায়, কাঠের ব্রীজ হয়েছিল। তাও ভেঙ্গে গিয়ে এখন অতীতের সেই বাঁশের সাঁকো তৈরী করে গ্রামবাসী চলাচলের ব্যবস্থা সচল রেখেছেন। এলাকাবাসি জানায় ‘বহু দিন আমরা ব্রীজ চেয়েও পাইনি,যার কারণে নিরুপায় হয়ে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী রবরাবর লিখিত আবেদন দাখিল করেছি।’

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *