খুলনা জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু ও নারী উন্নয়নে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারী ও শিশু স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনসহ মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শেখ হাসিনা বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আ খ ম তমিজউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সুজাত আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ মেহেদী হাসান।
উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি , স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত ও গণমাধ্যমকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।









Visit Today : 1271
Who's Online : 8
সর্বশেষ মন্তব্যসমূহ