বটিয়াঘাটা লোকজ মৈত্রী কৃষক সংগঠনের ত্রৈমাসিক সভা আজ ২০ ফেব্রুযারি বিকাল ৩টায় কাতিয়ানাংলা লোকজ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভাতে বক্তব্য রাখেন দিপ্তী মল্লিক, মুনছুর আলী শেখ, আশালতা ঢালী, অংশুমান রায়, আরুনী সরকার প্রমূখ।
উপজেলার তিনটি ইউনিয়নের ২৫টি কৃষক সংগঠনের ছয় শতাধিক সদস্যদের সমন্বয়ে বটিয়াঘাটা উপজেলা লোকজ মৈত্রী কৃষক ফেডারেশন কৃষক দলগুলোর নেতৃত্বে সচেতনতা ও প্রচারাভিযানের মাধ্যমে স্থায়ীত্বশীল দেশীয় কৃষি ব্যবস্থাকে সম্প্রসারণ করে খাদ্য নিরাপত্তার ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করছে।
কৃষক ফেডারেশনের এই সভায় কৃষিতে বহুজাতিক কোম্পানীর আধিপাত্য ও আগ্রাসনের বিরুদ্ধে কৃষকদের সজাগ করা, কৃষিভর্তুকি নিশ্চিতকরণ ও শস্যবীমা চালু, যুগোপযোগী নতুন স্লুইচ গেট স্থাপন এবং উপকূলীয় বেড়িবাঁধ উঁচু ও আধুনিকায়ন, ভরাটকৃত নদী-খাল খনন এবং ইজারা বন্ধ ক’রে সকল মৌসুমে ফসল উৎপাদন নিশ্চিতকরণ, কৃষকদের ফসলের লাভজনক মূল্য নির্ধারণ, ক্রেতা বা ফড়িয়াদের সিন্ডিকেট বিলুপ্ত করা এবং লবণ পানি প্রতিরোধাসহ বীজ, সার ও কীটনাশক প্রতারণার বিরুদ্ধে ক্ষতিপুরণ আদায়ের দাবী জানানো হয়।








Visit Today : 1260
Who's Online : 14
সর্বশেষ মন্তব্যসমূহ