অবৈধ প্লট ব্যবসায়ীদের কারনে খুলনায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

অবৈধ প্লট ব্যবসায়ীদের কারনে খুলনায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সমস্যায় পড়ছে শহরতলীর মানুষও। এজন্য ওইসব অবৈধ প্লট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে যাচ্ছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বা কেডিএ।

এমন ৬৯ টি প্লট ব্যবসায়ীকে চিহ্নিত করে ইতোমধ্যে নোটিশ দেয়া হয়েছে বলে কেডিএ’র একজন প্রকৌশলী উল্লেখ করে বলেন, শীঘ্রই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এক ওয়ার্কশপে এমন তথ্য জানানো হয়। জাগ্রত যুব সংঘ-জেজেএস এ ওয়ার্কশপের আয়োজন করে।

নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে সভাপতিত্ব করেন জেজেএস’র নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন। এসময় বক্তৃতা করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. দিলীপ দত্ত, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের প্রফেসর ড. মো: মোস্তফা সারোয়ার, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী সাবেরুল আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সদ্য বিদায়ী সভাপতি এসএম জাহিদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অবসরপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুল লতিফ, খুলনা ওয়াসার সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, খুলনা সিটি কর্পোরেশনের সিনিয়র লাইসেন্স অফিসার এক কে এম তাছাদুজ্জামান, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন, কুয়েট’র ইনস্টিটিউট অব ডিজাষ্টার ম্যানেজমেন্ট’র লেকচারার রিয়াদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বটিয়াঘাটা উপজেলা প্রকৌশলী বিপ্রকাশ ঢালী, শহরতলী এলাকার অধিবাসীদের পক্ষে আ: রউফ, কুলসুম বেগম, মো: সেলিম ফরাজী ও নিভারন কুমার রায়।

ওয়ার্কশপে বক্তারা আরও বলেন, বাংলাদেশ এখনও অনেকে পিছিয়ে আছে, তবে সরকারি-বেসরকারি পর্যায়ের সকল শ্রেণি পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একদিন বাংলাদেশও উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সরকারের নেয়া সাম্প্রতিক নানা পদক্ষেপ এগিয়ে নেয়া হলে খুলনা হবে আধুনিক শহর। বিশেষ করে ময়ূর নদী কেন্দ্রিক খুলনাকে পরিণত করা যায় মডেল নগরীতে। এজন্য কেসিসির নেয়া পরিকল্পনাও দ্রুত বাস্তবায়ন জরুরি বলে বক্তারা মনে করেন। এ প্রসঙ্গে কেডিএ’র প্রধান প্রকৌশলী বলেন, ময়ূর নদীকে ঘিরে কেডিএ’র পরিকল্পনাও এগিয়ে যাচ্ছে। বিশেষ করে নদীর দু’ধারে ওয়াকওয়ে নির্মাণ এবং শহরের দূষিত পানি শোধন করে নদীতে ফেলার জন্য পরিকল্পিত ড্রেন তৈরি এবং তার পাশে বনায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *