গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ৩৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেল ১৬৯৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৫০৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৯৭৮জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,১৫৭টি। আজ শনিবার ২৭ জুন দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।






Visit Today : 663
Who's Online : 9
সর্বশেষ মন্তব্যসমূহ