List/Grid

ইতিহাস ও ঐতিহ্য Subscribe to ইতিহাস ও ঐতিহ্য

খুলনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে বিভাগীয় শহর খুলনাতেও সরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয়ভাবে জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্য।

খুলনায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হচ্ছে। খুলনা মহানগর আওয়ামী লীগ দিবসটি উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

খুলনায় ‘মুন্সীবাড়ি গণহত্যা স্মৃতি’ ফলক ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

খুলনা-যশোর সড়কের পাশে খালিশপুর থানার নয়াবাটি এলাকায় মুন্সিবাড়ি গণহত্যা স্মৃতিফলকটি অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভেঙ্গে ফেলেছে। গতকাল সোমবার স্মৃতিফলকটি ভাঙ্গা দেখতে পাওয়া যায়। আশপাশের লোকজনদের মতে, রোববার রাতের কোন এক সময় স্মৃতিফলকটি ভেঙ্গে ফেলা হয়েছে।

খুলনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৫ পালিত হয়েছে। এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসন জাতীয় কর্মসূচির আলোকে পালন করে বিভিন্ন কর্মসূচি।

মহান একুশে উপলক্ষ্যে শহীদ হাদিস পার্কে প্রবেশের নির্দেশনা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খুলনা শহীদ হাদিস পার্কে শোভাযাত্রা প্রবেশ ও প্রস্থানের জন্য খুলনা জেলা প্রশাসন নির্দেশনা প্রদান করেছে।

খুলনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানসূচি

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।