আগামীকাল ২৮ এপ্রিল থেকে ২৯ এপ্রিল ২০১৭ খ্রি. তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিইটিএল) এর উদ্যোগে ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের উঠানে প্যাডাগোজি মোডিউল-১ শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
প্রশিক্ষণে মূল নিবন্ধ উপস্থাপন করবেন ইউজিসির সাবেক চেয়ারম্যান ও বর্তমানে সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান প্রফেসর ড. নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান। স্বাগত বক্তব্য রাখবেন সিইটিএল এর পরিচালক প্রফেসর ড. আফরোজা পারভীন।








Visit Today : 188
Who's Online : 7
সর্বশেষ মন্তব্যসমূহ