জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে খুলনার বটিয়াঘাটার মোহম্মদনগর এলাকায় আজ ভেজাল বিরোধি অভিযান পরিচালিত হয়।
অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ না থাকা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য মজুদ, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও লাইসেন্স না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী হরুন ষ্টোরকে দুই হাজার টাকা, শাহজাজাল ষ্টোরকে এক হাজার টাকা, মায়ের দোয়া ষ্টোরকে দুই হাজার টাকা, সোহেল ভ্যারাইটি ষ্টোরকে পাঁচ’শ টাকা, মাজহার ষ্টোরকে দুই হাজার টাকা সহ মোট সাত হাজার পাঁচ’শ টাকা জরিমানা করা হয়।
এই অর্থ তাৎক্ষনিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান গুলির নিকট থেকে আদায় করা হয়। অভিযান কালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক শিকদার শাহীনুর আলম এর নেতৃত্বে অভিযানে সহায়তা করেন আর্মড পুঁলিশ ব্যাটিলিয়ান এ.পি.বি.এস ও ক্যাব প্রতিনিধিগণ।








Visit Today : 157
Who's Online : 6
সর্বশেষ মন্তব্যসমূহ