কম্যিউনিটি ডেভেলপমেন্ট সিএসআর প্রোগ্রাম অব কেপিসিএল প্রকল্পের আওতায় পরিবর্তন-খুলনা’র উদ্যোগে আজ খুলনা সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডে দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প -২০১৮ অনুষ্ঠিত হয়।
স্থানীয় উত্তর কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে এলাকার ৩৪৭ জন অধিবাসিকে বিনা মূল্যে চক্ষু সংক্রান্ত রোগের চিকিৎসা প্রদান করা হয় ও ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও সম্পূর্ণ বিনা খরচে ১৪৯ জনকে কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা এবং ৪৭ জন রোগীর ছানী ও নালী অপারেশন করানো হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেপিসিএল’র সিনিয়র এডমিন ম্যানেজার শেখ কবির আহম্মেদ, পরিবর্তন-খুলনা’র নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড, উত্তর কশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মোর্শারফ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস সুলতানা, প্রকল্প ম্যানেজার শিরিন পারভীন প্রমুখ।
উল্লেখ্য, বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন-খুলনা, খুলনা পাওয়ার কোম্পানী লিঃ এর আর্থিক সহায়তায় ২০১৩ সাল থেকে কেসিসির ৭ নং ওয়ার্ডে পাওয়ার প্লান্ট সংলগ্ন এলাকায় স্থানীয় জনসাধারণের সম্পৃক্ততায় প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের আওতায় স্থানীয় জনসাধারণকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়, তারই ধারাবাহিকতায় এই চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।








Visit Today : 225
Who's Online : 5
সর্বশেষ মন্তব্যসমূহ