১১তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার -১৯ উপলক্ষে প্রাণিসম্পদ বিভাগ এবং ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন, বাংলাদেশ শাখা’র যৌথ উদ্যোগে খুলনায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার অনুষ্ঠিত
এ উপলক্ষে খুলনার পাওয়ার হাউজ মোড়ে অবস্থিত জেলা প্রাণিসম্পদ দপ্তর হতে একটি বর্ণাঢ্য র্যালী খুলনা সিটিকর্পোরেশন’র মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রাণিসম্পদ দপ্তর এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে পাওয়ার হাউজ মোড়ে জেলা প্রাণিসম্পদ দপ্তর ক্যাম্পাসে মেয়র শোভাযাত্রা’র প্রেক্ষাপট তুলেধরে বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ডাঃ অরুণ কান্তি মন্ডল, জেলা প্রাণিসম্পদ অফিসার (ভাঃ প্রাঃ), খুলনা, ডাঃ সুশান্ত কুমার হালদার, সহকারি পরিচালক (এপি) জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, খুলনা, শংকর প্রসাদ মন্ডল, প্রাক্তন সহকারি পরিচালক, আঞ্চলিক হাঁস প্রজনন খামার, দৌলতপুর, খুলনা। শ্যামল সিংহ রায়, কৃষক নেতা ও বিশিষ্ট সমাজ সেবক, কাজী মোঃ নুরুল ইসলাম, সভাপতি, খুলনা পোল্ট্রি ফিস ফিড ও দোকান মালিক গ্র“প, খুলনা, এস এম সোহরাব হোসেন, পোল্ট্রি ফিস ফিড ও দোকান মালিক সমিতি’র বিভাগীয় সমন্বয়কারী।
এছাড়া প্রাণিসম্পদ বিভাগীয় কর্মচারী, সুধীজন এবং বিপুল সংখ্যক খামার মালিকও শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।







Visit Today : 983
Who's Online : 10
সর্বশেষ মন্তব্যসমূহ