খুলনা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত নেতৃবৃন্দ আজ রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সহ-সভাপতি কাজী শামীম আহসান, ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোয়াজ্জেম রশিদী দোজা।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি। এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খুলনা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত যুগ্ম-সম্পাদক মমতাজ আহম্মেদ, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, সদস্য মোল্লা খায়রুল ইসলাম, এস এম খালেদীন রশিদী সুকর্ন, বেলাল হোসেন, মোঃ তরিকুল ইসলাম, মোঃ ইনামুল কবীর মনু, মনোয়ার আলী মনু, ফরহাদ নেওয়াজ সিমু, নাজমুল ইসলাম ও ফয়সাল আহমেদ পপা।
এর আগে খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ প্রেসক্লাব চত্বরে অবিস্থত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।






Visit Today : 161
Who's Online : 7
সর্বশেষ মন্তব্যসমূহ