জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ছোট ভাই শহীদ শেখ আবু নাসের’র সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং সেখ সালাহউদ্দিন জুয়েলের মাতা শেখ রিজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনা করে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ (শুক্রবার) জুম্মাবাদ কালেক্টরেট জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
খুলনার (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক জিয়াউর রহমান , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, জেলা প্রশাসনের কর্মচারীগণ, মসজিদের ইমামসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।








Visit Today : 835
Who's Online : 12
সর্বশেষ মন্তব্যসমূহ