
খুলনার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অবাধ তথ্যপ্রবাহ সামাজিক ন্যায় বিচারের জন্য অত্যন্ত জরুরি। তিনি বলেন, গণমাধ্যমের শক্তি বিশাল। শক্তির জায়গা থেকে খুলনার গণমাধ্যম প্রকৃত সংবাদ তুলে ধরে প্রশাসনকে সহযোগিতা করবে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে আশা করছি।
তিনি আজ ১৭ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে খুলনার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
ডিসি আরও বলেন, খুলনার বিভিন্ন সেক্টরের অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা থাকবে এবং সময়ক্ষেপণ না করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
মতবিনিময়কালে সাংবাদিকরা খুলনার ইজারা দেওয়া খালগুলো উম্মুক্ত করে দেওয়া, বিভিন্ন হাট-বাজার ও ঘাট ইজারার অনিয়ম দূর করা, ডিসি অফিসের দুর্নীতি বন্ধ করা, এলআর ফান্ডের স্বচ্ছ হিসাব রাখা, ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা, নীরব চাঁদাবাজি বন্ধ করা, দখলদারি বন্ধ, জলাবদ্ধতার সমাধান এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যপারে ডিসির দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, মোহাম্মদ সাইফুল ইসলাম গত ১২ সেপ্টেম্বর খুলনায় ৩৭তম ডিসি হিসেবে যোগদান করেন। মতবিনিময় সভায় খুলনা জেলা প্রশাসন ও পিআইডি’র আধিকারিকগণসহ সকল মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






Visit Today : 140
Who's Online : 4
সর্বশেষ মন্তব্যসমূহ