চাঁদপাই রেঞ্জের নন্দাবালা খাল এলাকা থেকে দুই দস্যুকে আটক করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। ১৪ মার্চ শনিবার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে এ সময় দুইটি ট্রলার ও দুইটি রাম দা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মংলা সিগনাল টাওয়ার এলাকার নূরুল ইসলাম শেখ’র ছেলে মিজান শেখ (২৮)এবং মংলা উপজেলার বৈদমারী এলাকার মোক্তার জমাদ্দার’র ছেলে জমাদ্দার আয়নাল হক (৩০)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পূর্ব সুন্দরবনের ২ নম্বর গোলপাতা কুপে দুটি ট্রলার এবং অস্ত্র নিয়ে আটককৃত দস্যুরা শুক্রবার রাত ৯ টার দিকে হানা দেয়। এ সময় তারা বাওয়ালীদের নিকট চাঁদা দাবি করে জিম্মি হিসেবে ৪ জন বাওয়ালীকে ধরে নিয়ে যায় এবং তাদের গভীর বনের নিয়ে আটকে রাখে। পরে তাদের প্রত্যেকের কাছে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরবর্তীতে দস্যুরা বনের নন্দবালা খাল থেকে পশুর নদীতে ট্রলারযোগে যাওয়ার সময় শনিবার সকালে দুই জনকে আটক করে বন বিভাগের কর্মীরা।
তিনি আরো জানান, আটককৃত দস্যুরা প্রথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের সুমন বাহিনীর সদস্য হিসেবে দাবি করে এবং ৪ বাওয়ালী অপহরণের কথা স্বীকার করেছে।







Visit Today : 236
Who's Online : 6
সর্বশেষ মন্তব্যসমূহ