আজ ১৪ আগষ্ট দুপুর ১২ টায় নগরীর খুলনা থানাধীন জনতাব্যাংক লিমিটেড, খানজাহান আলী রোড (শান্তিধামমোড়) শাখা থেকে খুলনা জামাতখানার বাসিন্দা শাহিদা বেগম ৫০ হাজার টাকা উত্তোলন করে ব্যাংকের মধ্যে সোফায় বসে গণনা করতে থাকেন। এ সময় পাশে বসে থাকা মো: রেজাউল হাওলাদার (২৩) , পিতা মৃত: মজিদ হাওলাদার, বাড়ী-খোন্তাকাটি, শরণখোলা, বাগেরহাট ,বর্তমানে নগরীর গল্লামারী মামার বাসায় বসবাসরত, শাহিদা বেগম কে বলেন,আন্টি আপনার টাকা নীচে পড়ে গেছে। শাহিদা তখন নিচু হয়ে টাকা দেখতে গেলে রেজাউল শাহিদা বেগমের ৫০ হাজার টাকা নিয়ে ব্যাংকের ভেতর থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে।এ সময় শাহিদা বেগমের চিৎকার শুনে পাশের চায়ের দোকানদার বাবু শিকদার ও মোস্তফা শিকদার তাড়া করে রেজাউল হাওলাদার কে উক্ত টাকা সহ হাতেনাতে শামসুর রহমান রোড থেকে ধরে ফেলেন। পরে ধৃত রেজাউল হাওলাদার কে খুলনা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।এ ব্যাপারে খুলনা সদর থানায় শাহিদা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
সম্প্রতি প্রকাশিত
- বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
- খুলনায় মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধ, সিন্ডিকেট রুখতে ঐক্যবদ্ধ ব্যবসায়ীরা
- খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়
- দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সনাক-খুলনার সমন্বয় সভা অনুষ্ঠিত
- সুস্থ সবল জাতি গঠনে টাইফয়েড টিকা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
- খুলনা সিটি কর্পোরেশনের ১ ও ২৫ নম্বর ওয়ার্ডকে শিশুশ্রম মুক্ত এলাকা ঘোষণা
- জ্বালানি অধিকার সংরক্ষণে ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি-২০২৪’ শীর্ষক এক আলোচনা সভা অসুষ্ঠিত
- করিডোরের ওপারে
- ৮ কেজি হরিণের মাংসসহ ২ জন গ্রেফতার
- চুয়াডাঙ্গা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
ফেসবুকে আমাদের সাথে থাকুন







Visit Today : 121 |
Who's Online : 4 |


Visit Today : 121
Who's Online : 4
সর্বশেষ মন্তব্যসমূহ