সৌদি যুবরাজ আবদেল মহসেন বিন ওয়ালিদ বিন আবদুলআজিজ এবং তার চার সহযোগীকে দুই টন কেপ্টাগন পিলসহ আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী।
২৬ অক্টোবর সোমবার বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
সংবাদ মাধ্যমগুলো আরও জানায়, কেপ্টাগন পিলসহ ওই যুবরাজ কিছু কোকেনও পাচার করার চেষ্টা করেন।
দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, মাদকদ্রব্যগুলো ওই যুবরাজের ব্যক্তিগত উড়োজাহাজে তোলার সময় জব্দ করা হয়।
আটক পাঁচজনকেই বিমানবন্দরে লেবাননের কাস্টমস কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য, কয়েকদিন আগে আর এক সৌদি যুবরাজকে আমেরিকার লসএঞ্জেলেসের বেভারলি হীলে এক নারীকে যৌন নির্যাতনের অপরাধে গ্রেপ্তার করে পুলিশ।







Visit Today : 230
Who's Online : 4
সর্বশেষ মন্তব্যসমূহ