খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মেধা তালিকা এবং অপেক্ষমান তালিকা থেকে ছাত্র-ছাত্রী ভর্তির পর সয়েল সায়েন্স ডিসিপ্লিনে সাতটি আসন শূন্য আছে। অপেক্ষমান তালিকার ইতোপূর্বে রিপোর্টকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে আগামী ২৫ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত “আসন খালি থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে” ছাত্র-ছাত্রী ভর্তি নেয়া হবে।
উল্লিখিত তারিখে নির্ধারিত সময়ের মধ্যে ২ নম্বর একাডেমিক ভবনের ডিন অফিসে উপস্থিত হয়ে ভর্তি হওয়ার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, ভর্তির সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট এবং আনুমানিক পাঁচ হাজার টাকা এবং পাসপোর্ট সাইজের পাঁচটি ছবি সঙ্গে আনতে হবে। সংশ্লিষ্ট স্কুলের ভর্তি কমিটির সভাপতি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।








Visit Today : 795
Who's Online : 28
সর্বশেষ মন্তব্যসমূহ