পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান’র নেতৃত্বে গতকাল খালিশপুর থানার এস এ পরিবহন’র অফিসের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত তিন বস্তা পলিথিন (আনুমানিক ১৫০ কেজি) জব্দ করা হয়।
পরবর্তীতে বাস্তুহারা এলাকায় অভিযান চালিয়ে দোষী ব্যক্তি সিদ্দিকুর রহমানকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের অফিসার এবং ভ্রাম্যমাণ আদালতে দায়িত্বরত পুলিশ ফোর্স সহয়তা করে।







Visit Today : 412
Who's Online : 32
সর্বশেষ মন্তব্যসমূহ