খুলনা সিটি কর্পোরেশনের ২৭তম সাধারণ সভা আজ সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ।
কেসিসি’র সাবেক কাউন্সিলর মোঃ শাহ আলম, শিক্ষাবিদ অধ্যাপিকা শাহানিমা রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খুলনা বেতারের সাবেক মূখ্য সংগীত প্রযোজক তৌহিদ হাসান ফারুকী বাবু এবং উদীচী খুলনার সহ-সভাপতি তারক চন্দ্র কুন্ডুর মৃত্যুতে সভায় শোক প্রস্তাব গৃহীত হয়।
সাধারন সভায় কয়েকটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা অনুষ্ঠিত হয়। নগরীর ৩১টি ওয়ার্ডে সিটি ডিজিটাল সেন্টার, জাতিসংঘ পার্ককে ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনা, অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা, কেসিসি’র কর্মচারী ও ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাসের ব্যবস্থা করা, কেসিসি পরিচালিত সিটি গার্লস স্কুলকে বার্ষিক চার লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান, নগর স্বাস্থ্য ভবনে ফিজিও থেরাপী সেন্টার স্থাপন, ১৫নং ওয়ার্ড অফিস কাম কমিউনিটি সেন্টার স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণ, আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে কেসিসি’র ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে বর্তমান পরিষদকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় খুলনাকে সুন্দর পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, এ লক্ষ্যে কেসিসি’র আগামী বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হবে।
কেসিসি’র প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ, রুমা খাতুন সহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।








Visit Today : 1527
Who's Online : 10
সর্বশেষ মন্তব্যসমূহ