ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ প্রচারের লক্ষ্যে গতকাল সকাল ১০ টায় স্থানীয় একটি হেটেলে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিচালক (যুগ্ম সচিব), ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, ড. মোঃ শাহাদাৎ হোসেন ।সভাপতিত্ব করেন ডিডিএলজি, খুলনা, মোঃ হাবিবুল হক খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ক্যাব খুলনা’র সভাপতি এড. মোঃ এনায়েত আলী এবং যুগ্ম কমিশনার কাষ্টমস খুলনা, মির্জা শহিদুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন ভোক্তাঅধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক, উপ-সচিব এস এম নাজিমুল ইসলাম। ভোক্তা অধিকার আইন সম্পর্কে বিষদ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পরিচালক ড. মোঃ শাহাদাৎ হোসেন এবং তিনি অংশ গ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন।
সেমিনারে আলোচকবৃন্দ ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ প্রচার ও এবিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য উপস্থিত অংশগ্রহণকারীরা তাদের মতামত প্রদান করেন এবং কিভাবে এই প্রচারনা আরো ফলপ্রসূ করা যায় সে বিষয়ে আলোচনা করে।







Visit Today : 1016
Who's Online : 5
সর্বশেষ মন্তব্যসমূহ