খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং চারুকলা ইনস্টিটিউটের প্রথম বর্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.ku.ac.bd পাওয়া যাচ্ছে। এদিকে চারুকলা ইনস্টিটিউটের ভর্তির সময়সূচি প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম গ্রহণ ও ভর্তি আগামী ১৭-১১-২০১৬ খ্রি. তারিখ বৃহস্পতিবার সকাল ৯.০০ টা থেকে বেলা ৪.০০ টা পর্যন্ত, অপেক্ষমান তালিকা থেকে নিবন্ধন ও বিষয় পছন্দক্রম গ্রহণ আগামী ২৮-১১-২০১৬ খ্রি. তারিখ সোমবার সকাল ৯.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত এবং একইদিন অপেক্ষমান তালিকা থেকে ভর্তি দুপুর ১২.০০ টা থেকে বেলা ৪.০০ টা পর্যন্ত।
এ নিয়ে এ পর্যন্ত ৪টি স্কুল ও চারুকলা ইনস্টিটিউটের ভর্তির ফল প্রকাশিত হলো।







Visit Today : 245
Who's Online : 4
সর্বশেষ মন্তব্যসমূহ