নবান্ন উৎসবের সাথে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। বাঙালির এ ঐতিহ্যকে ধরে রাখার জন্য বর্তমান সরকার দেশব্যাপী নবান্ন উৎসব বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। খুলনাতেও পহেলা অগ্রহায়ণ (১৫ নভেম্বর), ১৪২৩ বঙ্গাব্দ এ উৎসব পালনের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচী।
ওই দিন সকাল আটটায় খুলনা কালেক্টরেট চত্ত্বর থেকে শহীদ হাদিস পার্ক পর্যন্ত বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল সাড়ে আটটা হতে দিনব্যাপী শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে ‘মেলা ও পিঠা উৎসব’। একই স্থানে দিনব্যাপী অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই দিন জেলা শিশু একাডেমীতে ‘নবান্ন ও গ্রামীণ বাংলা’ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গত ৮ নভেম্বর, ২০১৬ তারিখে খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সকল সিদ্ধান্ত নেয়া হয়।








Visit Today : 341
Who's Online : 4
সর্বশেষ মন্তব্যসমূহ