খুলনা জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা আজ দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।
সভায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বিভিন্নজন পরামর্শ দেন। আগামী ১৩ ডিসেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে এবং ৩১ ডিসেম্বর বর্ষপূর্তিতে আইনশৃঙ্খলার যাতে কোন অবনতি না ঘটে এ বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে।
এ সমস্ত দিবসে অনুষ্ঠান উপলক্ষে কোন সভা বা সমাবেশে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এ জন্য সূর্যা¯েতর পূর্বেই অনুষ্ঠান শেষ করতে আহবান জানান হয়। সভাপতি বলেন, কিছু অপরাধী ও প্রতারক চক্র কারো ব্যক্তিগত মোবাইল নম্বর হ্যাক করে বিকাশে টাকা পাঠাতে বলে হাজার হাজার লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, এ বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। বিষয়টি যাচাই করতে হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। কেএমপি পুলিশের মোবাইল নম্বর বিলবোর্ড অথবা নগরীর দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হলে জনগণ সহজেই বিভিন্ন সমস্যা সমাধানে জরুরী মূহুর্তে ফোন করতে পারবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার জানান ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে তালিকা করা হয়েছে, এক্ষেত্রে কিছু অসম্পূর্ণতা থাকলেও দ্রুত সেটি সমাধান করা হবে। রাত ১২টার পর অহেতুক ঘোরাঘুরি বন্ধে পুলিশের সতর্ক প্রহরা থাকবে। যার যার ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে নিজেকেই সচেতন থাকতে হবে।
সভায় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণ, কলেজের অধ্যক্ষ, কেএমপি’র প্রতিনিধি, র্যাব প্রতিনিধি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সরকারি অফিসার, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, মসজিদের ইমাম সহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।








Visit Today : 474
Who's Online : 17
সর্বশেষ মন্তব্যসমূহ