সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক জীবন-মান উন্নয়নে ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা বা কর্পোরেট সোশাল রেস্পন্সিবিলিটি (সিএসআর) যে ব্যাপক ও টেকসই অবদান সৃষ্টি করতে সক্ষম তা আজ স্বীকৃত এবং উন্নয়নের নতুন ধারা হিসেবে কর্মক্ষেত্রে যার বাস্তবায়ন শুরু হয়েছে। সিএসআর’র অধিকতর বিকাশের উদ্দেশ্যে গতকাল “ সিএসআর প্রকল্পের কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়ার মাধ্যমে টেকসই সমাজ উন্নয়ন” শীর্ষক এক কর্মশালা নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন-খুলনা, সিএসআর প্রোগ্রাম অব কেপিসিএল প্রকল্পের আওতায় এ কর্মশালাার আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি কেসিসি মেয়র মোঃ মনিরুজ্জামান মনি তার বক্তব্যে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠান হিসাবে কেপিসিএলকে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়ে অন্য কর্পোরেট কোম্পানী গুলোকে তার দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে আসার জন্য আহবান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, পরিবর্তন-খুলনা’র নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড।
পরিবর্তন-খুলনা’র সভাপতি এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সাইন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত, বিভাগীয় সমবায় কার্যালয় যুগ্ম নিবন্ধক অঞ্জন কুমার সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুকান্ত কুমার সরকার, খুলনা পাওয়ার কোম্পানী লিমিটেড’র জেনারেল ম্যানেজার, এ্যাসেট ম্যানেজমেন্ট, এ.এম.এম. আতিকুল ইসলাম এবং এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাকের এড. কুদরত ই খুদা। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার ম. জাবেদ ইকবাল, সিএসএস’র মানবসম্পদ বিষয়ক পরিচালক সাজ্জাদুর রহিম পান্থ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফ উজ জামান, সময়ের খবরের নির্বাহী সম্পাদক মোতাহার রহমান বাবু, আলোকিত সংবাদের বার্তা সম্পাদক শামীম আশরাফ শেলী, প্রথম আলোর খুলনা ব্যুরো প্রধান শেখ আল এহসান, ডেইলী ষ্টার’র প্রতিবেদক দিপংকর রায় এবং খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।







Visit Today : 455
Who's Online : 9
সর্বশেষ মন্তব্যসমূহ