জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে খুলনা মহানগরীর সাউথ সেন্ট্রাল রোড এলাকায় আজ এক ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ, অবৈধ প্রক্রিয়ায় পন্য মজুদ, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও লাইসেন্স না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী কোয়ালিটি কসমেটিকসকে পাঁচ হাজার টাকা, চারমি কসমেটিকসকে পাঁচ হাজার টাকা, সাজ কসমেটিকসকে পাঁচ হাজার টাকা, পিজা বাজারকে তিন হাজার টাকা সহ মোট ১৮ হাজার (আঠার হাজার) টাকা জরিমানা করা হয়।
এই অর্থ তাৎক্ষনিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলির নিকট থেকে আদায় করা হয়। অভিযান কালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক শীকদার শাহীনুর আলম’র নেতৃত্বে অভিযানে সহয়তা করেন আর্মড পুঁলিশ ব্যাটিলিয়ান এ.পি.বি.এস শিরমনি খুলনা ও ক্যাব প্রতিনিধিগণ।








Visit Today : 718
Who's Online : 10
সর্বশেষ মন্তব্যসমূহ