নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান দুই দিনের সফরে আজ সন্ধ্যায় খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী তিনি আগামীকাল সকাল নয়টায় বিআইডব্লিউটিএ অফিস ও ঘাট পরিদর্শন, সকাল সাড়ে নয়টায় মংলা বন্দর কর্তৃপক্ষের রুজভেন্ট জেটি পরিদর্শন এবং সকাল সাড়ে ১০টায় খুলনা শিপইয়ার্ড কর্তৃক বিআইডব্লিউটিসি’র জন্য কন্টেইনার ভেসেল নির্মাণের লক্ষ্যে খুলনা শিপইয়ার্ডে আয়োজিত কিল লেইং অনুষ্ঠানে যোগদান করবেন। বিকেল তিনটায় মন্ত্রী বেনাপোল বন্দর উপদেষ্টা কমিটির সভায় যোগদান করবেন।সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করবেন।






Visit Today : 352
Who's Online : 7
সর্বশেষ মন্তব্যসমূহ