খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আগামীকাল ৪ জানুয়ারি সকাল ১১ টায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। এছাড়া বিকেলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা একুশে পদক বিজয়ী তানভীর মোকাম্মেল পরিচালিত ‘সীমান্তরেখা’ প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৫-৪৫ টায় উপাচার্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে উক্ত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।







Visit Today : 446
Who's Online : 3
সর্বশেষ মন্তব্যসমূহ