চুকনগরে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা

খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ রবিবার সকালে ডুমুরিয়া উপজেলার চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভিশন-২০২১ সরকারের সাফাল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা ও সিনেমা শো অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট প্রতাপ কুমার রায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের বিভিন্ন বিভাগের এ কর্মসূচিগুলো যথাযথ বাস্তবায়ন করলে দেশ আরো দ্রুত এগিয়ে যাবে।

খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান এবং চুকনগর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি কুন্ডু।

এ উপলক্ষে চুকনগর প্রেসক্লাবে সাংবাদিকদের অংশগ্রহণে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে প্রেসব্রিফিং এর আয়োজন করা হয়। ব্রিফিং করেন খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ মেহেদী হাসান।

প্রসঙ্গত, খুলনা জেলা তথ্য অফিস এই কর্মসূচির আওতায় প্রত্যন্ত অঞ্চলে সিনেমা শো, সঙ্গীতানুষ্ঠান, উঠান বৈঠকসহ অন্যান্য প্রচার কাজ বাস্তবায়ন করছে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *