বিভিন্ন অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে এবং সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম’র নেতৃত্বে আজ খুলনা মহানগরের বয়রা বাজারে অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় বিসমিল্লাহ হোটেলকে এক হাজার টাকা, মূল্য চিহ্ন বিহীন ওষুধ সংরক্ষণ করায় মা মেডিকেল হলকে তিন হাজার টাকা, মূল্য চিহ্ন বিহীন কসমেটিকস সংরক্ষণ করায় সেতু কসমেটিকসকে দুই হাজার টাকা ও বিনিময় বিপনীকে চার হাজার টাকা,  বাসী খাবার সংরক্ষন, খাবারে ক্ষতিকর রং মিশ্রন করায় মা মনি ফাস্টফুডকে পাঁচ হাজার টাকাসহ সর্বমোট ১৫ হাজার (পনের হাজার) টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানের নিকট থেকে আদায় করা হয়।

এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

এই অভিযানে  সহায়তা সহায়তা করেন এপিবিএন খুলনা এবং ক্যাব প্রতিনিধিগণ ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *