লোকালয় Subscribe to লোকালয়
খুলনায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
খুলনায় পলাশ (২৫) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
খুলনায় বড় বাজারের পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই
খুলনার বড় বাজারে অগ্নিকান্ডে ৫টি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।
রূপসা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
খুলনায় রূপসা নদীতে নৌ দুর্ঘটনায় নিখোঁজ যুবক মাহতাবের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে তার লাশ রূপসা রেলসেতুর পশ্চিমপাড় থেকে উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর নৌ থানার সহকারী পরিদর্শক (এসআই) ইলিয়াস মাতবর বলেন, নিখোঁজ মাহতাবকে উদ্ধারের জন্য মঙ্গলবার সকালে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা অভিযানে নামে। সকাল সাড়ে ১০ টার দিকে তার লাশ লবণচরা থানার রূপসা রেলসেতুর পশ্চিম তীরে ভেসে উঠে। সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত রবিবার রাত সাড়ে ১০ টার দিকে একটি ট্রলারে ৬ জন যাত্রী নিয়ে মাঝি সুন্দরবনের হিরণ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেন। ইঞ্জিনচালিত ট্রলারের ওই ৬ জন যাত্রী পেশায় শ্রমিক। তারা সেখানে জানালার গ্রিলের কাজের জন্য যাচ্ছিলেন। যাত্রা শুরু করার কিছুক্ষণ পর রূপসা নদীর রেলব্রিজের ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেড ট্রলারটির সামনে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ভেঙ্গে রূপসা নদীতে ডুবে যায়। এ সময় মাঝিসহ ৬ জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও মাহতাব উঠতে পারেননি। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
খুলনায় বিচারকের বাসায় চুরি
খুলনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের বাসায় চুরি হয়েছে। গত সোমবার গভীর রাতে নগরীর ট্যাংক রোডের ভাড়া বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
কথিত রহিমা বেগম অপহরণ মামলায় চারজনের জামিনলাভ খুলনায়
দেশব্যাপী আলোচিত খুলনার কথিত রহিমা বেগম অপহরণ মামলায় গ্রেফতার চারজন জামিন পেয়েছেন।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা আজ (মঙ্গলবার) সকালে জেলা শিশু একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।






Visit Today : 547
Who's Online : 8
সর্বশেষ মন্তব্যসমূহ