চট্টগ্রামে অর্থনৈতিক অঞ্চল গড়তে যাচ্ছে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের বৃহৎ দেশ সৌদি আরব এদেশে অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গড়তে যাচ্ছে। আল বাওয়ানি কোম্পানি লিমিটেড নামে সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠান চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল করার আগ্রহ প্রকাশ করেছে। সেজন্য দুই হাজার একর জমি চাওয়া হয়। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) তাতে ইতিবাচক সম্মতি দিতে যাচ্ছে। বেজা সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, বেজার কাছ থেকে জমির নিশ্চয়তা পেলে সেখানে নিজেদের অর্থায়নে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বড় আকারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে আল বাওয়ানি কম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফখর আল সাওয়াফ। ইতিমধ্যে সৌদি আরবের অন্যতম বৃহৎ ওই কম্পানির কাছ থেকে পাওয়া প্রস্তাব যাচাই-বাছাই শেষ করে বেজা জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে বেজা। স্বল্পসময়ের মধ্যেই প্রতিষ্ঠানটিকে বেজার ইতিবাচক সিদ্ধান্তের কথা জানানো হবে।

সূত্র জানায়, বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আগ্রহ দেখিয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহর কাছে সৌদি আরবের প্রতিষ্ঠান আল বাওয়ানি কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। সেই প্রেক্ষিতে রাষ্ট্রদূত গোলাম মসিহ প্রস্তাবটি পররাষ্ট্রসচিব শহিদুল হকের কাছে পাঠান। পররাষ্ট্রসচিব সেটি পাঠিয়ে দেন বেজার নির্বাহী চেয়ারম্যানের কাছে। আর বাওয়ানি কোম্পানি লিমিটেডের প্রস্তাব ইতিমধ্যে যাচাই-বাছাই শেষ করেছে বেজা। বাওয়ানি কোম্পানি লিমিটেড তাদের প্রস্তাবে উল্লেখ কওে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের সময় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা হয়েছিল।

সূত্র আরো জানায়, বাংলাদেশে এখন পর্যন্ত চীন, ভারত ও জাপান অর্থনৈতিক অঞ্চল করার ব্যাপারে সরকারের কাছ থেকে নীতিগত অনুমোদন পেয়েছে। তার মধ্যে চীনের জন্য চট্টগ্রামের আনোয়ারায় ৭৭২ একর জমির ওপর একটি অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে। ভারতের জন্য কুষ্টিয়ার ভেড়ামারা ও বাগেরহাটের মংলায় দুটি অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে। আর জাপানের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে দুটি অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নের কাজও জোরেশোরে চলছে। তাছাড়া শ্রীলঙ্কাও মৌখিকভাবে একটি অর্থনৈতিক অঞ্চল করার আগ্রহ দেখিয়েছে।

এ প্রসঙ্গে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানান, সৌদি আরবের একটি প্রতিষ্ঠান বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছে। ওই প্রস্তাবট যাচাই-বাছাই করা হয়েছে। তাদের মিরসরাইতে দুই হাজার একর জমি দেয়া যাবে। সৌদি কোম্পানির প্রস্তাবের ব্যাপাওে বেজা ইতিবাচক সাড়া দিয়েছে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *