খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ আজ শুক্রবার সকালে রাজবাধ ট্রেন্সিং গ্রাউন্ড-২ এ মানব বর্জ্য শোধনাগার প্রকল্পের নির্মাণ কাজ সরেজমিন পরিদর্শন করেন।
বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন-এর অর্থায়নে এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে দেশের বৃহত্তম এ মানব বর্জ্য শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের কাজ শেষ হলে দৈনিক ১৮০ ঘনমিটার মানববর্র্জ্য শোধন করে কো-কম্পোস্ট সার তৈরী করা সম্ভব হবে।
ভারপ্রাপ্ত মেয়র প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্প বাস্তবায়নের জন্য খুলনা সিটি কর্পোরেশনকে তালিকাভুক্ত করায় এসএনভি’র কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি পরিবেশ বান্ধব এ প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে কেসিসি’র ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, মোঃ আব্দুল আজিজ, চীপ প্লানিং অফিসার আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান,, সহকারী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, উপ-সহকারী প্রকৌশলী আজমল হোসেন, এসএনভির ইঞ্জিনিয়ারিং এ্যাডভাইজার সহিদুল ইসলাম ও বিসিসি এ্যাডভাইজার এসএএম হুসাইন, প্লান্ট নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি তরিকুল ইসলাম কবীর ও মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।








Visit Today : 1511
Who's Online : 8
সর্বশেষ মন্তব্যসমূহ