বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন-খুলনা কর্তৃক বাস্তবায়িত “কম্যিউনিটি ডেভেলপমেন্ট সিএসআর প্রোগ্রাম অব কেপিসিএল” প্রকল্পের আওতায় ২৮ অক্টোবর শনিবার সকাল ৯ টা থেকে দিনব্যাপী খুলনা সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডে প্রকল্প অফিসে বিনা মূল্যে ডায়াবেটিক ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এলাকার শতাধিক দুস্থরুগী এই ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে ডায়াবেটিক পরীক্ষা করা হয় এবং আক্রান্ত রুগীদের পরামর্শপত্র ও ওষুধ প্রদান করা হয়। উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন খুলনা পাওয়ার কোং লিঃ এর এজিএম এডমিন শেখ কবির আহম্মেদ, পরিবর্তন-খুলনা’র নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড, স্থানীয় সমাজ সেবক মোঃ মোর্শারফ হোসেনে, প্রকল্পের ম্যানেজার ওয়াহিদ আহম্মেদ চৌধুরি, ওয়েল ফেয়ার অফিসার শেখ মামুনুল হাবিব, প্রোগ্রাম অফিসার শেখ ইমরান ইমন, শিরিন পারভীনসহ স্থানীয় শ্রদ্ধা ভাজন ও প্রবীণ ব্যক্তিবর্গ।








Visit Today : 1561
Who's Online : 5
সর্বশেষ মন্তব্যসমূহ