খুলনার ডুমুরিয়ায় দিনব্যাপী শিক্ষা মেলা

আশ্রয় ফাউন্ডেশন ও এডুকেশন ডেভেলপমেন্ট কমিটির আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযান ও পিকেএসএফ’র সহযোগিতায় আজ মঙ্গলবার দিনব্যাপী শিক্ষা মেলা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন, শরাফপুর ইউনিয়ন, ডুমুরিয়া, খুলনায় অনুষ্ঠিত হয়।

৮নং শরাফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এডুকেশন ডেভেলপমেন্ট কমিটির সভাপতি শেখ রবিউল ইসলাম’র সভাপতিত্বে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মেলার শুভ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। উদ্বোধন শেষে তিনি মেলার ষ্টল পরিদর্শন করেন।

তিনি বলেন, সুন্দর জাতি গঠনের জন্য নৈতিকতা ও মূল্যবোধই করতে পারে একটি সুস্থ্য সমাজ, এজন্য মানসম্মত শিক্ষা খুবই প্রয়োজন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর কবীর। স্বাগত বক্তব্য রাখেন আশ্রয় ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মমতাজ খাতুন । পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

মেলায় অংশগ্রহনকারী স্কুলের মধ্যে ছিল টাউন শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৈয়বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জে কে এস সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডবডবিয়া আর কে বি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৃত্তি ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৃত্তিবিড়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় এবং এডুকেশন ডেভেলপমেন্ট কমিটি, শরাফপুর, ডুমুরিয়া, খুলনা।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *