পাইকগাছায় সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা

খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে খুলনার পাইকগাছা ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে ভিশন-২০২১ সরকারের সাফাল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের বিভিন্ন বিভাগের এ কর্মসূচিগুলো যথাযথ বাস্তবায়ন হলে দেশ আরো দ্রুত এগিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান সরদার এবং বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য কাজী আবুল বাসার। স্বাগত জানান খুলনা জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ।

এ উপলক্ষে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের অংশগ্রহণে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে প্রেসব্রিফিং’র আয়োজন করা হয়। ব্রিফিং করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।

প্রসঙ্গত, খুলনা জেলা তথ্য অফিস এই কর্মসূচির আওতায় প্রত্যন্ত অঞ্চলে সিনেমা শো, সঙ্গীতানুষ্ঠান, উঠান বৈঠকসহ অন্যান্য প্রচার কাজ বাস্তবায়ন করছে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *