মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে শিক্ষাই সবচেয়ে বেশি প্রয়োজন। শিক্ষা সরকারের অগ্রাধিকার খাত। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। আমাদের শিক্ষার মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা।
তিনি আজ মঙ্গলবার বিকেলে খুলনা ডুমুরিয়ার জাবড়া পল্লী জগরণী মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাবড়া ওড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের মাঝে পহেলা জানুয়ারি বিনামূল্যে বই প্রদান, বৃত্তি, উপবৃত্তি, বিভিন্ন ভাতাসহ নানা ধরনের সুযোগ দিচ্ছে সরকার। একমাত্র মানসম্মত শিক্ষাই পারে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে। সরকার শিক্ষাকে ঢেলে সাজিয়েছে। ডুমুরিয়া উপজেলাতে প্রায় ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ চলছে। তিনি বলেন, ১০ বছরে প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য হয়েছে। দেশে দারিদ্র্যতার হার ৪৪ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে এবং ২০২১ সালের মধ্যে তা ১৫ শতাংশতে নেমে আসবে। এজন্য সরকারের ধারাবাহিকতা থাকতে হবে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে সকলকে একসাথে কাজ করে যেতে হবে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নের রোল মডেল। নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের ভিত রচনা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের নিয়োগ বৃদ্ধি পেয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বিপুল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূর্ণবাসন অফিসার মোঃ আজিজুল হক জোয়াদ্দার, জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ, শোভা রানী হালদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আশরাফ হোসেন, প্রাথমিক অফিসার মোঃ আলমগীর, প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
জাবড়া পল্লী জগরণী মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রর নতুন ভবনের নির্মাণ কাজে ব্যয় হবে প্রায় দুই কোটি ২৪ লাখ টাকা এবং জাবড়া ওড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যয় হবে প্রায় ৯১ লাখ টাকা।
সন্ধ্যায় মন্ত্রী ডুমুরিয়ার স্বাধীনতা চত্ত্বরে সৃজনে উন্নয়নে বাংলাদেশ আয়োজিত লোকজ ও সংস্কৃতিক মেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সকালে তিনি শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।









Visit Today : 1038
Who's Online : 10
সর্বশেষ মন্তব্যসমূহ